print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

আজ ১৮ অক্টোবর শনিবার বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম উপজেলা স্পোর্টিং ক্লাবকে ০১ গোলে নবাবের হাট আদর্শ ক্লাব জয় লাভ করে।

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়। ত্রাণ মন্ত্রী বলেন ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেট খেলাকেও অগ্রাধিকার ভিত্তিতে করা হবে লালমনিরহাটে। তিনি আরও বলেন, সকল খেলাকে অগ্রাধিকার দেয়া হবে। লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।