print news || Dailydeshsomoy

প্রকাশিত

চাঁদপুর প্রতিনিধিঃ

মেহার কালীবাড়ি ও বর্ধনবাড়ি পূজামণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. নাজিমূল হক (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তিনি উপজেলার শ্রী শ্রী মেহার কালীবাড়ি পূজামণ্ডপ এবং উপজেলা পরিষদের পশ্চিম পাশে অবস্থিত বর্ধনবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার, পূজা উদযাপন কমিটির সাধারণ সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বয় গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা রাখতে পারে।