print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫ জানুয়ারি, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃধাপাড়া কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে চিনি বিতরণ করা হয়। মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে ১ বস্তা(৪০কেজি) চিনি তুলে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা সিভিল সার্জন অফিসের স্যানেটারি অফিসার মোঃ কোবাদ আলি ও মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা।