print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

​আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

​লালমনিরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা শিশু অফিসার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর এবং সাংবাদিকবৃন্দ।

​আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলা শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।