
প্রকাশিত
শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারন সম্পাদক শাহাদুত সরদার কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, সহ- সভাপতি ফজলুল হক সরদার, যুগ্ন-সম্পাদক হান্নান হাওলাদার, পৌর শ্রমিকদলের সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের শত শত নেতাকর্মীরা। বক্তৃতাকালে উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী ও সাধারন সম্পাদক শাহাদুত সরদার কমরেড বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী—আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়। আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে—আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।



