print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (BTCL) অবসরপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান সিকদার (৮৫) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লুৎফর রহমান সিকদার গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সোনাকুড় এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, লুৎফর রহমান সিকদার দীর্ঘদিন BTCL-এ সুনামের সঙ্গে চাকরি করেছেন। কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলেরা হলেন—সাইফুল সিকদার, সাবেদ সিকদার, শানু সিকদার, সাজ্জাদ সিকদার ও সাখাওয়াত হোসেন (রবিন সিকদার)। মেয়েরা হলেন—যমুনা, বিউটি, সাবিনা, ঝরনা ও ময়না।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।