print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে মধ্য চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিমকে সভাপতি এবং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজা আক্তারকে নির্বাহী সভাপতি করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বাচ্চু।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মধ্য পাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমাসির আরাফাত রনি। এছাড়া নির্বাহী সাধারণ সম্পাদক পদে রয়েছেন পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. ফৌজিয়া বেগম।

কমিটিতে একাধিক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক ছাড়াও অর্থ, শিক্ষা, ক্রীড়া, সাহিত্য, ধর্ম, প্রচার, প্রকাশনা, যোগাযোগ, সাংস্কৃতিক, সমাজকল্যাণ, তথ্য, নাট্য, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিকল্পনা, প্রশিক্ষণ, আইন, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সদস্য করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে তারা কাজ করবেন।

শিক্ষকরা আশা করছেন, নতুন নেতৃত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।