print news || Dailydeshsomoy

প্রকাশিত

গোপালগঞ্জ প্রতিনিধি

সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় মেয়ে নুরজাহান (নূরী)-এর জন্মদিন আজ বুধবার। ২০১১ সালের ১৯ আগস্ট গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় জন্ম নেওয়া নূরজাহান আজ ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পা দিয়েছে।
জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নূরজাহানকে শুভেচ্ছা জানিয়েছেন। তার সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

নূরজাহানের বাবা মোঃ শিহাব উদ্দিন প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য এবং গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দৈনিক ভোরের বাণীর ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সুপ্রভাত ঢাকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও তিনি গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মেয়ের জন্মদিন উপলক্ষে মোঃ শিহাব উদ্দিন বলেন, ‘নূরজাহানের জন্য সবাই দোয়া করবেন। সে যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এবং জীবনে সফল হতে পারে—এটাই আমার প্রত্যাশা।’
পরিবারের পক্ষ থেকে নূরজাহানের জন্মদিনে সবার কাছে দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে।