print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটি।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপদেষ্টা আবু বক্কর, আদিতমারী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হকসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা।

সমিতির নেতারা দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বলে সমিতির নেতারা জানান।
এ সময় দলিল লেখক সমিতির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।