print news || Dailydeshsomoy

প্রকাশিত

রবিউল হোসাইন সবুজ:

রাজধানীর বিআইএএম অডিটোরিয়ামে জমকালো আয়োজনে সম্মাননা; পুরস্কার পেয়ে ভালো কাজের অঙ্গীকার শিশুশিল্পীর।আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬’-এ বেস্ট শিশুশিল্পী হিসেবে সম্মাননা পেয়েছে আবরার এশাল। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিআইএএম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এজেএফবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার, জাসাসের আহ্বায়ক হেলাল খান এবং এমএসডি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মাননা গ্রহণের পর আবরার এশাল বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়। একটি পুরস্কার একজন শিল্পীর দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। পাশাপাশি ভালো কাজ করার অনুপ্রেরণাও জোগায়।”

এ বছরের এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। বিভিন্ন বিভাগে সম্মাননা পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম, এ কে এম হাসান, শামীম জামান, তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিন্নাত হাকিম, সংগীতশিল্পী রবি চৌধুরী, আরফিন রুমি, এফ এ সুমন, শান সায়েক, চিত্রনায়ক নিরব হোসেন, ববি হক, সজল, শিপন মিত্র, জয় চৌধুরী, মডেল তানভীর আহমেদ সিজার, উপস্থাপক রশিদ নিউটন, ভাবনা আহমেদ, তমা রশিদ, অভিনেতা শোয়েব আক্তার শান্ত, কনটেন্ট ক্রিয়েটর আরজে নিরব ও রবিন রাফানসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব ও সহসভাপতি সুমনা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফারুক হোসেন মজুমদার।