print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার বাসিন্দা শেফালী (৭০) গত ৩ জুলাই ২০২৬ ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, বরিশাল পর্যন্ত তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে দেখে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭২৮৬৩১৪৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নিকটস্থ থানায়ও বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা ও সংবাদটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।