print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক:

লেখক ও কনটেন্ট ক্রিয়েটর মাহবুব নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার ব্যক্তিগত আক্ষেপের কথা তুলে ধরে একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক ভূমিকা ও গুরুত্ব নিয়েও নিজের অবস্থান প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে মাহবুব নাহিদ লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার আক্ষেপ তাঁর “আমৃত্যু থাকবে”। তাঁর দাবি, একটি “বোকামিপূর্ণ ভুলের” কারণে কাট-অফ নম্বরের চেয়েও বেশি নম্বর পেয়েও তিনি ভর্তি হওয়ার সুযোগ হারান। তবে বিষয়টি তিনি এতদিন প্রকাশ করেননি।
তিনি লেখেন, “বিষয়টি কখনো কাউকে বলিনি, বলেই বা কী লাভ! কেউ বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। কিন্তু আমার আফসোসটা আমার সঙ্গেই থেকে যাবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজের মূল্যায়নে মাহবুব নাহিদ বলেন, এটি বাংলাদেশের সবচেয়ে সার্বজনীন বিশ্ববিদ্যালয়। তাঁর ভাষ্য, বিশ্ববিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং মানুষের অধিকার, গণতন্ত্র এবং দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান।
এদিকে, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একজনের সমালোচনামূলক মন্তব্যেরও জবাব দেন তিনি। যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিতপূর্ণ ভাষায় লেখেন, সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন জাতীয় বিষয় নিয়েও প্রশ্ন তোলেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, নির্বাচন, ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে দেওয়া কিছু বক্তব্য দেখে তাঁর মাথায় একটাই শব্দ আসে—”হাইস্যকর!”
মাহবুব নাহিদের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেওয়া মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ এ বিষয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।