
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
গলাচিপার শ্রদ্ধেয় শিক্ষক নাসির উদ্দিন স্যার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকাবাসী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নাসির উদ্দিন স্যার ছিলেন একজন নিরহংকারী, সৎ ও দিনদার মানুষ। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও নৈতিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর বিনয়ী আচরণ, মানবিক গুণাবলি ও সমাজের প্রতি অবদান সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।



