
প্রকাশিত
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
রাঙ্গাবালীতে অনেক জল্পনা কল্পনার পরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরমার্গারেট গ্রামে সুইজগেটের পশ্চিমপাড় আবদার উত্তর পাড়ের মনোহর চন্দ্র শীলের জমির দায়িত্ব নিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির শিকদার।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের জমি জোরপূর্বক কেউ খেতে পারবেনা। আমরা ওয়ার্ড বিএনপির সংখ্যালঘুদের পাশে আছি।
ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর হাওলাদার বলেন, প্রতিপক্ষরা এক মাসের ভিতর কোন কাগজপত্র না দেখাতে পারলে এই জমিতে মনোহর চন্দ্রশীল ঘরবাড়ি তৈরি করে থাকবে।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শুকুর বয়াতি বলেন, এই জমির প্রকৃত মালিক মহেন্দ্র চন্দ্রশীল। তার মৃত্যুতে তার পুত্র মনোহর চন্দ্রশীল এই জমির মালিক। এ সময় মনোহর চন্দ্রশীল বলেন, এই জমিতে অনেক ডোবা ছিল বালি দিয়ে ভরাট করেছি। বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছি। নেট দিয়ে বেড়া দিয়েছি।
এখন একটি ঘর তৈরি করব। কেননা মানুষের বাড়ি থাকতে আর ইচ্ছা করে না। বাবার পৈত্রিক সম্পত্তির ফিরে যাব। এ বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। ওই এলাকার বাসিন্দা শহিদুল হাওলাদার বলেন, মনোহর চন্দ্রশীল অনেক কষ্ট করেছে।তার বাবার জমির জন্য। তিনি জমি ফিরে পেয়েছে। সরকারি সার্ভেয়ার ও তহশিলদার ঘটনাস্থলে এসে সবাইকে ডেকে মনোহর চন্দ্র শীলের জমিতে পিলার দিয়েছে। এলাকাবাসী অনেক আনন্দিত।



