print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সদর ইউনিয়নের উত্তর চরখালী অক্ষয় রামের পূবের বিলে হাতেম আলী হাওলাদারের বাড়ির দরজায় ঐতিহ্যবাহী ঘোড়ার থৌল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪:৩০মিনিটের সময় ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমেদ এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। এই প্রতিযোগিতায় মোট ৮টি ঘোড়া অংশগ্রহণ করে।
ঘোড়ার থৌল প্রতিযোগিতা দেখতে দুপুর ৩টা থেকেই চরখালীর হাওলাদার বাড়ির দরজায় পূবের বিলে মানুষ জড়ো হতে থাকে।বিলের দুই পাশে প্রায় দুই হাজারের মানুষের উপস্থিতি দেখা যায়।

গ্রামীণ ঐতিহ্যের এই ঘোড়ার থৌল প্রতিযোগিতা দেখতে পূবের বিলে মা-বোন, চাচা-চাচী, দাদা-দাদী, খালা-খালু এক কথায় ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণির মানুষকেই দেখা গেছে।এ সময় তাদের চোখে মুখে এক আনন্দের ছাপ দেখতে পাওয়া যায়।

উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলিম আকন তার মাইকেল,কালু মাস্তান, মেঘলা,বাদশা নামের চারটি ঘোড়া নিয়ে এই ঘোড় দৌড়ে অংশগ্রহণ করেন। এ সময় সেলিম আকন জানান তিনি দীর্ঘ ৮ বছর ধরে গলাচিপা, বাউফল,বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, দশমিনা ঝালকাঠিসহ বিভিন্ন এলাকায় তার নিজের ঘোড়া নিয়ে ঘোড়ার থৌল প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকি।এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘোড়ার থৌল হলে ফোনের মাধ্যমে আমরা বানা করিএবং সেখানে আমরা অংশগ্রহণ করি।

ঘোড়ার থৌল প্রতিযোগিতায় মোট চারবার রেস করা হয় এই চারবারের মধ্যে দুইবার সেলিম আকনের মাইকেল প্রথম স্হান অধিকার করায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমেদ বলেন,আমি নিজ থেকে ব্যক্তিগত উদ্যোগেই এই ঘোড়ার থৌল প্রতিযোগিতার আয়োজন করেছি।এর আগেও আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছি।গ্রামের সাধারণ মানুষের মধ্যে বিনোদনের উদ্দেশ্যেই আমার এই আয়োজন।