
প্রকাশিত
সঞ্জিব দাস (গলাচিপা) পটুয়াখালী, প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় পিতার পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়ে আনন্দিত পরিবার।
ঘটনাটি ঘটেছে পৌরসভার
০৮ নং ওয়ার্ডের রক্ষিত বাড়িতে ।
এবিষয়ে জমির মালিক হরেন্দ রক্ষিতের ছেলে কালু রক্ষিত (৫৫) বলেন, আমার হরেন্দ রক্ষিত এই জমিটি ক্রয় করেন। ক্রয় করার পর থেকে আমার বাবা জমিটি চাষাবাদ করে আসছেন। আমার বাবার মৃত্যুর পরে জমিটি হাওয়া হয়ে গেল।
কেউ জানে না আমার বাবার জমির দাগ কোনটা। পরে আমি এবিষয়ে সহকারী কমিশনার ভূমির সহযোগিতায় জমির দলিল সূত্রে মিউটেশন করে খাজনা দাখিলা তৈরি করি। অবশেষে আজ বুধবার বেলা ১২ টায় আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমার জমিতে পিলার তৈরি করি। এসময়ে স্থানীয় সার্ভেয়ার জাকির মোল্লা,নজরুল প্যাদা,সানু মিয়া, ঘটনাস্থলে গিয়ে জমির আশে পাশের সকলকে ডেকে জমি মেপে চারটি পিলার দিয়ে দেন। এবিষয়ে জাকির মোল্লা বলেন, ক্রয়সূত্রে মালিক তার পিতা হরেন্দ রক্ষিত এর মৃত্যুতে এই জমির মালিক কালু রক্ষিত এসময়ে উপস্থিত ছিলেন গলাচিপার বিএনপি নেতা জাকির হোসেন, আশিষ দাস, রবিন সরকার, কমল সরকার, পার্থ দাস, সুশান্ত দাস, নুর হোসেন, তরুন সাহা, রতন সাহা সহ আরও অনেকে।



