print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোস্ত মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত পেশকার আলীর পুত্র এবং সাং- ধুলাউড়ী, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

অভিযানকালে আটক ব্যক্তির নিজ শয়ন ঘরের আলমিরার উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।