
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেলে স্টুডেন্ট এসোসিয়েশন ক্লাব,কান্দিপাড়া’র আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান (বাচ্চু)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
অনুষ্ঠানে এই প্রথমবারের মতো উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, গফরগাঁও, ময়মনসিংহের পক্ষ থেকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন ক্রীড়াবিদকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



