
প্রকাশিত
নকলা প্রতিনিধি
নকলা উপজেলার ১ নং গনপদ্দি ইউনিয়নের কিংকরপুর মধ্যগজারিয়া গ্রামের গৃহহীন বৃদ্ধা ফুলমতির মানবেতর জীবন নিয়ে প্রকাশিত মানবিক নিউজের পর পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাসা।
সুপেয় পানির সংকটে থাকা অসহায় এই বৃদ্ধার বিষয়টি নজরে আসে সংগঠনটির প্রেসিডেন্ট আহ্ বাবুল হাছান নুপু এবং কো-অর্ডিনেটর মমতাময়ী সৈয়দা লুবনা নাজ আলম।
পরে আজ ৯ মে ২০২৬ ইং তারিখে সংগঠনের উদ্যোগে ফুলমতির জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়। এতে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির কষ্ট থেকে কিছুটা মুক্তি পেলেন অসহায় এই বৃদ্ধা।
মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয় মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা এভাবে এগিয়ে এলে আরও অনেক অসহায় মানুষের জীবন বদলে যেতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
তবে বৃদ্ধা ফুলমতির এখনও একটি নিরাপদ ঘরের প্রয়োজন রয়েছে। মানবিক মানুষদের সহযোগিতায় সেই স্বপ্নও পূরণ হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।



