print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সাব সেন্টারের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা ৫০ মিনিটে সড়ক ভবন প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি সাব সেন্টার গোপালগঞ্জের সভাপতি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম। বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও আইইবি সাব সেন্টার গোপালগঞ্জের সেক্রেটারি মো. এহসানুল হক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব এবং প্রকৌশলী মো. বেলাল হোসেন সরদার।
এ সময় সংগঠনের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রকৌশল খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।