
প্রকাশিত
আয়নাল ইসলাম।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ A. Z. M. Zahid Hossain-এর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা বেগম জেবুন্নেছা পেশায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আদর্শ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারও ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। �
BSS
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সাবেক ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুমার নামাজে জানাজা আজ বুধবার বাদ আছর ময়মনসিংহ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।
বেগম জেবুন্নেছার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।



