
প্রকাশিত, ২৩ জানুয়ারি২০২১
নিজস্ব প্রতিনিধি,গাজীপুর:
হাফেজ শামীম হঠাৎ মানসিক প্রতিবন্ধী, চিকিৎসা দিতে ব্যর্থ রিক্সা চালক বাবা, সাহায্যের আবেদন জানিয়েছেন সর্বস্তরের মানুষের কাছে।অভাবের সংসার, দারিদ্রতা যেন কোনভাবেই সামনে এগিয়ে যেতে দেয়না।তবুও ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান রিকশাচালক বাবা। স্বপ্ন তো স্বপ্নই বিশাল আকাশের ন্যায়, সাগরের দিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়, সপ্ন তেমনি যার আকার নেই। যাকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন, তাকে শিকলে বেঁধে রেখেছে বছরের পর বছর।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের শ্রীপুর পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ শামীম রানা (১৮)। লেখাপড়ায় বেশ মেধাবী ছেলেটি ২৭ পাড়া পবিত্র কোরআন শরীফ মুখস্থ করার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। আর এতে বিপাকে পড়েছে অসহায় দরিদ্র রিক্সা চালক পিতা। একমাত্র ছেলে সন্তানের এমন অবস্থায় ভারাক্রান্ত হয়ে পড়েছে পুরো পরিবার। শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত ২০১৩ সালে লেখাপড়ায় অধ্যায়নরত থাকা অবস্থায় হঠাৎ মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর প্রতিবন্ধী হয়ে যায়। পরবর্তীতে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে প্রায় এক বছর যাবত চিকিৎসা প্রদান করেন। এক বছর যাবত চিকিৎসা করার পর ওই হাসপাতাল থেকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়। গরিব বাবা অর্থসংকটে চিকিৎসা করাতে বর্তমান ব্যর্থ হয়ে পড়েছে। তাই পাবনা থেকে নিয়ে এসেছে নিজ বাড়িতে। প্রথমদিকে শিকলে বেঁধে রেখেছে দিনের পর দিন। কিছুটা সুস্থ হওয়ার পর আবারো অসুস্থ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে শামীম’এর। প্রতিদিনই ওষুধ লাগে কয়েক শতাধিক টাকার, রিস্কা চালক বাবা প্রতিদিন ৩০০টাকা রোজগার করে ছেলের পিছনে ব্যয় করে। নিজের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে ওই পরিবারটি। তাই সমাজের ধণী, বিত্তবান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন চেয়ে হাত বাড়িয়েছেন ওই অসহায় বাবা। আসুন আমরা যার যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দেই, একজন দরিদ্র মানসিক প্রতিবন্ধী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে চেষ্টা করি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় শামীম আবার সুস্থ হয়ে ইসলামী শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হয়ে আলো ছড়াতে পারে বাংলাদেশের আনাচে-কানাচে।
বিকাশ পার্সোনাল নাম্বারে সাহায্য পাঠাতে পারেন শামীম এর বাবা নজরুল ইসলামের মুঠোফোন নাম্বারে বিকাশ | (01632-391171), যোগাযোগ করতে পারেন।


