

প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ক্রেনের সিলিং ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বন্দরে। বুধবার ( ৮ এপ্রিল) সকল সাড়ে ১১ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গনে শ্রমিক শাহাজানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার বন্দর এলাকায় পণ্য লোড করার সময় হঠাৎ করে ক্রেনের সিলিং ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হন।
এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দরচেয়ারম্যান(অতিরিক্ত সচিব)মোহাম্মদ মানজারুল মান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) সামীম হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন,বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, বেনাপোল স্থলবন্দর
হ্যান্ডেলিং ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক সহিদ আলী।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু সহ বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিক বৃন্দ এবং
স্থানীয় সকল পর্যায়ে সাধারণ মানুষ উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন।


















আপনার মতামত লিখুন :