অভিযোগের পর মতলব উত্তর থেকে এসআই জাফর আহমেদের বদলি হাইমচরে,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-০৩, ৯:১০ অপরাহ্ন /
অভিযোগের পর মতলব উত্তর থেকে এসআই জাফর আহমেদের বদলি হাইমচরে,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন আহমেদ, (চাঁদপুর) প্রতিনিধি :

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুরের মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাফর আহমেদকে হাইমচর থানায় বদলি করা হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় ও গোপন সূত্রে জানা যায়, সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে এসআই জাফর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আচরণগত অসদাচরণের বিষয় নিয়ে স্থানীয়ভাবে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে এক অভিযোগকারী নারীর সঙ্গে অশোভন আচরণ ও কুপ্রভাব বিস্তারের অভিযোগও উঠে আসে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

এদিকে, গোপন সূত্রে আরও জানা গেছে, মতলব উত্তর থানায় পুনরায় বহাল থাকার জন্য এসআই জাফর আহমেদ বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও আলোচনা রয়েছে।

এ বিষয়ে এসআই জাফর আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের মতে, পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি ক্যাপশন :
মতলব উত্তর থানা থেকে হাইমচর থানায় বদলি হওয়া এসআই জাফর আহমেদ।