“স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-২৭, ৮:৩৬ অপরাহ্ন /
“স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবসে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

২৬ মার্চ সকাল ৬টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাঁর স্থায়ী ঠিকানা বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান সরকারের সম্মানিত MEXT (Monbukagakusho) স্কলারশিপ (ফুল-ফান্ডেড) পেয়ে ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটি থেকে Artificial Intelligence এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া গবেষক হিসেবে দেশি-বিদেশি জার্নালে তার ডজনের উপর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

সংগঠনটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা খাতুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তাছাড়াও ফাতেমা খাতুন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ফেলো হিসেবে ইউনিভার্সিটি অফ মালায়াতে তার পিএইচডি গবেষনা চলমান। এর উপর বেশ কিছু গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।