গলাচিপায় ওএমএস এর মাধ্যমে সাশ্রয় মূল্যে আটা বিক্রি শুরু,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-০৪, ৮:১৬ অপরাহ্ন /
গলাচিপায় ওএমএস এর মাধ্যমে সাশ্রয় মূল্যে আটা বিক্রি শুরু,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতায় আজ সোমবার (০১ সেপ্টেম্বর) থেকে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে আটা বিক্রয় কার্যক্রম। উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত ওএমএস এর দোকানের মাধ্যমে সাধারণ মানুষ সর্বোচ্চ প্রতি জন ৫ কেজি আটা ক্রয় করতে পারছেন। সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ২৪ টাকা দরে।

গলাচিপা উপজেলা খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল থেকে আটা বিক্রির জন্য বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা গেছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য এ কর্মসূচি বেশ উপকারে আসছে বলে স্থানীয়দের মতামত। স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে খোলা আটা ও ময়দার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন সময় সরকারের এ উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

উপজেলা খাদ্য কর্মকর্তারা মো. মাহমুদুল হাসান সিকদার জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিতভাবে এই আটা বিক্রি কার্যক্রম চলবে।
এর মাধ্যমে গলাচিপার অসহায় ও নিম্ন আয়ের মানুষরা সাশ্রয়ী দামে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।