গোপালগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে চুরির শিকার – হায়াত আলী মোল্লার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জাহাঙ্গির কবির


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-২১, ৭:২৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে চুরির শিকার – হায়াত আলী মোল্লার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জাহাঙ্গির কবির
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হায়াত আলী মোল্লার ঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন ফোন চুরি করে নিয়ে যায়।

এই খবর জানতে পেরে বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গির কবির মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি শুক্রবার (২০ জুন) বিকেলে দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হায়াত আলী মোল্লার বাড়িতে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত হায়াত আলী মোল্লাকে নগদ কিছু অর্থ ও একটি মোবাইল ফোন প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রইসুল ইসলাম সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতা জাহাঙ্গির কবির বলেন, “অসহায় হায়াত আলী মোল্লার দুর্দশার কথা শুনে আমি ব্যক্তিগতভাবে সহায়তার উদ্যোগ নেই। তাকে সহায়তা করতে পেরে এবং একটি মোবাইল দিতে পেরে আমি আনন্দিত।”

স্থানীয়দের মধ্যে জাহাঙ্গির কবিরের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।