
প্রকাশিত
হৃদয় হোসাইন,বেড়া পাবনা:
পাবনার বেড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে আমিনপুর থানার কাজীরহাট ঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে মাটি কাটার অপরাধে এক জনকে এক লাখ টাকা জরিমানা ও অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেল টার সময় অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী, এনএসআই কাজীরহাট ঘাটে অভিযান পরিচালনা করেন। এসময় মাটিকাটার অপরাধে উপজেলার আমিনপুর থানার চকভরিয়া গ্রামের মৃত- মজির উদ্দিন মৃধার ছেলে মোঃ ছানোয়ার হোসেন (৪৫) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গোয়ালামারি গ্রামের মোঃ আবু বক্করের ছেলে মোঃ ফরিদুল ইসলামকে (১৯) আটক কের। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারা দােষী সাব্যস্ত করে ১ নং আসামী মোঃ ছানোয়ার হােসেনকে এক লাখ টাকা জরিমানা ও ২নং আসামী মোঃ ফরিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুর ইসলাম জানান, অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


