
প্রকাশিত, ১১ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
লন্ডন প্রবাসী‘উত্তম বিশ্বাস’এর সৌজন্যে স্বর্গীয় বাবু ননী গোপাল বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট “কুল্যাপাড়া প্রিমিয়ার লিগ-২০২১” এর ৮ম ম্যাচ অনুষ্ঠিত। কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সোমবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।
৮ম ম্যাচে খেলাটিতে অংশগ্রহণ করে আশিক সুপার নাইনস বনাম সবুজ সুপার নাইনস।টসে জিতে আশিক সুপার নাইনস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে আশিক সুপার নাইনস নির্দিষ্ট ৮ অভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রানের বিশাল টার্গেট গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে সবুজ সুপার নাইনস নির্দিষ্ট ৮ অভারে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান করে এবং আশিক সুপার নাইনস বিজয়ী হয়।এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছে আশিক সুপার নাইনসের টিম।সব মিলিয়ে ম্যাচটি ছিল অনেক আকর্ষণীয়।
আজকের খেলায় ২৬ বলে ৭৫ রান সংগ্রহের মাধ্যমে “”ম্যান অফ দ্য ম্যাচ”” নির্বাচিত হন আশিক সুপার নাইনসের খেলোয়াড় মেহরাব হোসেন।দলের হয়ে এটি মেহরাবের সর্বোচ্চ রান।এই নিয়ে সে টানা ২ বার ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হলো।
খেলাটির আয়োজকরা জানান, টুর্ণামেন্টটিতে ৫ টি দল অংশগ্রহণ করবে।প্রত্যেক দল মুখোমুখি হবে এবং ৮ ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে।চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা টুর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান ও সেরা বলারের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।


