
প্রকাশিত, ০৩-০১-২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
“কুল্যাপাড়া প্রিমিয়ার লিগ-২০২১” এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।স্বর্গীয় বাবু ননী গোপাল বিশ্বাসের কৃতিসন্তান উত্তম বিশ্বাসের আয়োজনে (২রা জানুয়ারী) টূর্ণামেন্টটির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাটির উদ্ভোধন করেন ১১ নং রাখালগাছী ইউনিয়নের কুল্যাপাড়া গ্রামের মেম্বার জনাব মোঃ মোবারক আলী। বর্তমান করোনা কালীন সময়ে সবাইকে বিনোদন দেওয়ার জন্য এক ভিন্ন ধরনের খেলা আয়োজন করার জন্য তিনি উত্তম বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কুল্যাপাড়া বাজার ক্রিকেট একাদশ(কুল্যাপাড়া) বনাম নাসির ক্রিকেট একাদশ (বগেরগাছি)। টসে জিতে প্রথমে ব্যাট করে কুল্যাপাড়া বাজার ক্রিকেট একাদশ নির্দিষ্ট ৮ অভার খেলে ৬ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে।এরপর নাসির ক্রিকেট একাদশ ২ উইকেটের পতন ঘটিয়ে ৭ অভার খেলে ৭০ রানের টার্গেট পূরণ করতে সক্ষম হয় এবং জয়লাভ করে।
আজকের খেলার ৪৬ রান সংগ্রহ করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন নাসির ক্রিকেট একাদশ (বগেরগাছি) এর খেলোয়াড় ইউসুফ।
খেলাটির আয়োজকরা জানান, টুর্ণামেন্টটি নক আউট পদ্ধতিতে ৮ ওভারে অনুষ্ঠিত হবে।প্রত্যেক দলের ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে।চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। এছাড়া ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা টুর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান, সেরা বলারের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।


