print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩১-১২-২০২৯

চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

চট্টগ্রাম নগরীর রাউজান, পাহাড়তলী এলাকায় জগৎপুর অনাথ আশ্রমে জাগ্রত যুব সংঘের উদ্যেগে গতকাল ৩০শে ডিসেম্বর, রোজ বুধবার,২০২০ ইং অনাথ ছেলে মেয়ে দের জন্য খাবার ও শীতবস্ত্র এবং সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা সয়ার কান্তি দে, জয় সাহা,হৃদয় কর্মকার, সৌরভ চক্রবর্তী, আল আমিন।এবং আরো সহযোগিতায় ছিলেন উক্ত সংঘের প্রতিনিধি সুমি চক্রবর্তী, মাইকেল নন্দী,রবি দত্ত সহ আরো অনেকে।উক্ত সম্পুর্ন কাজে যারা যারা সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত সংঘের প্রতিষ্ঠাতা।তারা গত ২৯ ডিসেম্বর রাতে “ওঁ কার যোগাশ্রম ” এ শীতবস্ত্র আর নাস্তা বিতরণ করেছেন।সবার আশীর্বাদ ও ভালোবাসা কামনা করছে উক্ত সংঘ।সবার আশীর্বাদ ও ভালোবাসা থাকলে ভবিষ্যতে সবসময় এভাবে মানব সেবায় নিয়োজিত থেকে সমাজের জন্য কিছু কাজ করতে চাই ।