print news || Dailydeshsomoy

আনোয়ার চিশতি

আপনা ঘরের খবর তুমি
সময় থাকতে নাও।

মরার আগে এ ধরতে 
শুদ্ধ হয়ে যাও

খাবার পেলে সদাই তুমি
দেখে শুনে খাও

অতি লোভে পেটে তুমার
বাড়াওনা ঘাও

শক্তির জোরে বেড়াও তুমি
কত নানান গাঁও

জান তোমি মরন কালে
নিবেনা কিছো তাউ

বিবেক বুদ্ধি সব আছে 
তবু কুপথে যে যাও

নিদানের সাথী তুমার
তুলবেনা তার নাউ

ক্ষনিকের দুনিয়াতে

রাসুলের নৌকা বাও।

মহান আল্লাহ সহায় হবে
যাহা তুমি চাও