print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, ফেব্রুয়ারি,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ পটিয়া শাখার
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড পটিয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ.ম.ম রেজাউল নবী নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী প্রনয় আর্চয়্য, সহকারী প্রকৌশলী আবুল হাসেম,উপ-সহকারী প্রকৌশলী রাজু মন্ডল, রাসেল খন্দকার, জসিম উদ্দিন, মিজানুর রহমান, কর্মচারী কামরুল হাসান (বাবু) ইউসুফ নবী টিপু,আবু তাহের, মিন্টু কুমার দে, শাহজাহান কবির, কামাল উদ্দিন, নাজিম উদ্দীন বাহাদুর, হরিধর, আনিসুর রহমান, মোহাম্মদ সোহেল প্রমুখ।
বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ পটিয়ার নির্বাহী প্রকৌশলী রেজাউল নবী বলেন,বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলা ভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের জন্যই বাংলা ভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম