print news || Dailydeshsomoy

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে সেচ্ছাসেবী সংগঠন ইসলাহুল উম্মাহ ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে শীতবস্র বিতরণ করা হয়েছে।

শনিবার ২৬ ডিসেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ছিন্নমূল দরিদ্রদের খুঁজে বের করে শতাধিক পরিবারের মাঝে শীত বস্র তুলে দেয়া হয়েছে।

মহামারী করোনাকালীন সময়ে নিম্ন আয়ের বিপাকে পড়া দরিদ্র অসহায় পরিবার গুলোতে বৃদ্ধ,শিশুদের শীতকালীন সময়ে শীতের কষ্টলাগবে তাদের পাশে দাড়াতে মানবিকতার পরিচয় দিয়ে নিজস্ব অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন ইসলাহুল উম্মাহ ইসলামী সমাজ কল্যাণের সদস্যরা এসব শীত বস্র বিতরণ করে।