print news || Dailydeshsomoy

গোলাবারুদের অভাবে পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে সৈন্য ফিরিয়ে নিয়েছে ইউক্রেন। দেশটির নতুন সেনাপ্রধান শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন। সম্প্রতি ২০২৩ সালের মে মাসের পর থেকে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। তার মধ্যেই গোলাবারুদ সংকটে পিছু হটার কথা জানালো ইউক্রেন।
কিয়েভকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি কয়েক মাস ধরে মার্কিন কংগ্রেসে আটকে রয়েছে। এর ফলে ইউক্রেনের গোলাবারুদের ঘাটতি আরও তীব্র হয়েছে।