
প্রকাশিত,১৪, ফেব্রুয়ারি,২০২৪
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
“ফাগুনে লেগেছে আগুন হৃদয়ে দিয়েছে দোলা”এই বাক্যটি বাস্তবিক রুপান্তর করেছেন নেত্রকোণার আটপাড়া উপজেলার সুযোগ্য সৎ-আদর্শবান নির্বাহী অফিসার(ইউএনও) লিটুস লরেন্স চিরান।
ফাল্গুনী/১৪৩০ বাংলা বসন্ত এবং পিঠা উৎসবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার সুযোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,মহিলা ভাইস-চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা,আটপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হায়দার জাহান সাগর,আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান,যুবলীগের সহ-সভাপতি রুবেল ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী সহ অনেকেই।
বসন্ত এবং পিঠা উৎসবকে প্রানবন্ত করার জন্য সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাল্গুনী বসন্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক এবং সভাপতিত্ব করেন দক্ষ বিচক্ষণ নির্বাহী অফিসার(ইউএনও) লিটুস লরেন্স চিরান।
এ সময় বসন্তের শুভেচ্ছা এবং অনুভূতি প্রবণতার বক্তব্যের মাঝে প্রকাশ করেন উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা হাজ্বী খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন আটপাড়া উপজেলা প্রেসক্লাবের ৩ বারের সাধারণ
সম্পাদক এবং The Daily Newage দৈনিক জাতীয় ভোরের পাতা ও একাধিক ই-পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ বাবুল প্রমুখ।
এ প্রসঙ্গে আটপাড়া উপজেলার সুযোগ্য সৎ আদর্শবান নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান বলেন,আমি আমার অফিসারের মাধ্যমে জানতে পারলাম আটপাড়ায় বাঙ্গালীর ঐতিহ্যবাহী ফাল্গুনী বসন্ত উৎসব পালন হয়নি।
সেই চিন্তা রেখে উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান হাজ্বী খায়রুল ইসলাম সাহেবের সঙ্গে পরামর্শ করে আজ এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পারায় আটপাড়াবাসীকে বসন্তের শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই।


