
প্রকাশিত, ২৭-১২-২০২০
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
“স্বপ্নচূড়া” কুল্যাপাড়া সামাজিক সংগঠনের আয়োজনে (২৬ই ডিসেম্বর) শনিবার সকাল ১১ ঘটিকার সময় রাখালগাছি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ শিবলী নোমানী (উপজেলা ভাইস চেয়ারম্যান),মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু(চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ), মোঃ মহিদুল ইসলাম মন্টু(১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ, মোঃ মোবারক আলী (৯নং ওয়ার্ডের মেম্বার),তারা বানু(মহিলা মেম্বার)।
আজকের এই ফাইনাল খেলায় মুখোমুখি অংশগ্রহণ করে কাশিপুর স্পোর্টিং ক্লাব (কালীগঞ্জ) বনাম বারোবাজার বুলেট ইলেভেন। প্রথমে ব্যাট করে কাশিপুর নির্দিষ্ট ১৫ অভার খেলে ৩ উইকেট হারিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ২১৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে। এরপর বারোবাজার ব্যাটে নেমে ১০ অভার খেলে ৯২ রান করার পর অলআউট হয়ে যায়।যার পরিপ্রেক্ষিতে ১২৭ রানের বিশাল ব্যবধানে কাশিপুর বিজয়ী ঘোষিত হয়।
চ্যাম্পিয়ন দল কাশিপুরকে ২৪” এল.ই.ডি টেলিভিশন ও রানার্স আপ দল বারোবাজারকে একটি আকর্ষণীয় মোবাইল পুরস্কার বিতরণ করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার মহোদয়।
কাশিপুরের খেলোয়াড় “ম্যান অফ দা সিরিজ এবং সেরা ব্যাটসম্যান-রায়হান”কে জনাব মোঃ মনিরুল ইসলাম মনির।“ম্যান অফ দা ম্যাচ-সুমন”কে স্বপ্নচূড়ার সহ-সভাপতি রাজু এবং সেরা বলার বারোবাজারের খেলোয়াড় রেজওয়ানকে পুরস্কার প্রদান করেন স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি। সেরা দর্শকের সম্মাননা স্মারক প্রদান করা হয় কুল্যাপাড়া গ্রামের শ্রী বিফল দাসকে।
এরপর কুল্যাপাড়া গ্রামের ৫ জন অবসরপ্রাপ্ত খেলোয়াড়-ফারজেল হোসেন, মনিরুল ইসলাম মনির,প্রলয় হালদার,জয়নাল আবেদীন ও আশিকুর রহমান বাবলুকে সম্মাননা স্মারক প্রদান করেন এমপি আনোয়ারুল আজিম আনার মহোদয়।
খেলা পরিচালনায় বিশেষ ভূমিকা পালনে ৩ জন আম্পায়ার-সাহিবুর হোসেন মোল্লা,জাহিদ খান রাজীব ও চন্দ্র শেখর সূত্রধরকে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শিবলী নোমানী।
স্বপ্নচূড়ার সিনিয়র দায়িত্বশীল-রফছান আল মামুন খান(সভাপতি),শেখ মেহেদী হাসান বাবু (সাধারণ সম্পাদক), মোঃ জেবান নোমানী (সিনিয়র সহ-সভাপতি), মোঃ মাজেদ খান প্রিন্স(সহ-সভাপতি), মোঃ জহিরুল ইসলাম (সহ-সভাপতি) এবং মোঃ জুনায়েদ হোসেন সাগর(সাংগঠনিক সম্পাদক) কে সম্মাননা স্মারক প্রদান করেন এমপি আনোয়ারুল আজিম আনার।
স্বপ্নচূড়ার ভলেন্টারি-আরাফাত,জনি, মেহরাব,নাইম, রুবেল, নাহিদ, তরিকুল, বিশ্বজিৎ ও উত্তম কুমারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শিবলী নোমানী।
ক্রিকেট প্রেমী উদীয়মান শিশু তারকা তানভীর হোসেন তাহসিন কে সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম এবং আবদুল্লাহ আল নাহিদকে সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান বাবু শুভেচ্ছা স্মারক প্রদান করেন। মাসুম হোসাইন তন্ময়কে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান।
উক্ত খেলাটির স্পোন্সার হিসেবে ছিল- জেবান ইলেকট্রনিক্স,ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ (কুল্যাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ) এবং মনির গার্মেন্টস এন্ড বস্ত্রালয়(কালীগঞ্জ ঝিনাইদহ)।


