print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬-১২-২০২০

উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ

স্বপ্নচূড়া কুল্যাপাড়া সামাজিক সংগঠনের আয়োজনে “রাখালগাছি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০” এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে(২৬ই ডিসেম্বর) শনিবার সকাল ১১টার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ শিবলী নোমানী (উপজেলা ভাইস চেয়ারম্যান),মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু(চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ), মোঃ মহিদুল ইসলাম মন্টু(১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ, মোঃ মোবারক আলী (৯নং ওয়ার্ডের মেম্বার)।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কাশিপুর স্পোর্টিং ক্লাব বনাম বারোবাজার বুলেট ইলেভেনস।টসে জিতে কাশিপুর স্পোর্টিং ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে কাশিপুর স্পোর্টিং ক্লাব নির্দিষ্ট ১২ অভার খেলে ৩ উইকেট হারিয়ে ২২০ রানের টার্গেট গড়ে তোলে।এরপর বারোবাজার বুলেট ইলেভেনস ১০ অভার খেলে ৯২ রান করার পর অলআউট হয়ে যায় এবং কাশিপুর স্পোর্টিং ক্লাব বিশাল ব্যবধানে জয়লাভ করে।

আজকের খেলায় ২৯ বলে ৬১ রান ও ২ উইকেট অর্জনের মাধ্যমে ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হয় কাশিপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সুমন।

এছাড়া সর্বমোট ১২৬ রান ও ২ উইকেট পেয়ে ম্যান অফ দা সিরিজ ও সেরা ব্যাটসম্যান কাশিপুরের খেলোয়াড় রায়হান এবং ৬ উইকেট পেয়ে সেরা বলার নির্বাচিত হয়েছে বারোবাজারের খেলোয়াড় রেজওয়ান।

খেলাটির আয়োজকরা জানান,টুর্ণামেন্টটিতে মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং নক আউট পদ্ধতিতে ১৫ ওভারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।চ্যাম্পিয়ন দল কাশিপুরকে ২৪ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন ও রানার্স আপ দল বারোবাজারকে একটি আকর্ষণীয় মোবাইল ফোন দেওয়া হয়।

উক্ত খেলাটির স্পোন্সার হিসেবে ছিল- জেবান ইলেকট্রনিক্স,ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ (কুল্যাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ) এবং মনির গার্মেন্টস এন্ড বস্ত্রালয়(কালীগঞ্জ ঝিনাইদহ)।