
প্রকাশিত,১২, জানুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
গত ১০ জানুয়ারি বোয়ালখালী উপজেলায় অসহায় গরীব শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও সিআইপি মো: ওসমান খানকে সংবর্ধনা দিয়েছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ।
এ উপলক্ষে বোয়ালখালী উপ-শাখার উদ্যোগে শাখার কর্মকর্তা মোঃ রেজাউল করিমর সঞ্চালনায় শাখা প্রধান সৈয়দ মিয়া হাসান সিএসিপি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ওসমান খান সিআইপি বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তা দিদারুল আলম, সমাজ সেবক নুরুল আজিম, বাংলা টিভির রিপোর্টার শাহ আলম বাবলু , জাতীয় দৈনিকের ব্যুরো প্রধান সোলাইমান, জাহিদ আল নাহিয়ান, ব্যবসায়ী সোলায়মান, নুরুল আমিন, রুবেল, জাবেদ, সালাউদ্দিন, আরিফুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, আনোয়ার ইসলাম, ইমরোজ মাহমুদ, কফিল উদ্দিন, বোরহান উদ্দিন প্রমুখ।—
উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার কম্বল বিতরণ করেছে এআইবিএল।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১২/০১/২৪


