
প্রকাশিত, ২১-১২-২০২০
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
স্বপ্নচূড়া কুল্যাপাড়া সামাজিক সংগঠনের আয়োজনে “রাখালগাছি প্রিমিয়ার লীগ-২০২০” এর ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। কুল্যাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সোমবার বিকাল ৩ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়।
২য় সেমিফাইনালে অংশগ্রহণ করে বড় ধোপাদি ক্রিকেট একাদশ বনাম বারোবাজার বুলেট ইলেভেনস।টসে জিতে বড় ধোপাদি ক্রিকেট একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে বড় ধোপাদি ক্রিকেট একাদশ ১১ অভার ৪ বল খেলে ৬৫ রান করার পর অলআউট হয়ে যায়।এরপর বারোবাজার বুলেট ইলেভেনস ৩ উইকেট হারিয়ে ৮ অভার খেলে ৬৬ রানের টার্গেট পূরণ করে এবং ফাইনালে স্থান করে নেয়।
আজকের খেলায় ২৫ রান ও ২ উইকেট অর্জনের মাধ্যমে “”ম্যান অব দ্য ম্যাচ”” নির্বাচিত হন বারোবাজার বুলেট ইলেভেনসের খেলোয়াড় নাহিদ ।
খেলাটির আয়োজকরা জানান, আগামী ২৬ই ডিসেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী ২টি দল-“বারোবাজার বুলেট ইলেভেনস (বারোবাজার) বনাম কাশিপুর স্পোর্টিং ক্লাব (কালীগঞ্জ)।
খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার,১১ নং রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মহিদুল ইসলাম মন্টু এবং ৯নং ওয়ার্ড কুল্যাপাড়া গ্রামের মেম্বার জনাব মোঃ মোবারক আলী। এছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় সম্মানীত ব্যক্তিবর্গ।
আয়োজকরা আরো জানান, টুর্ণামেন্টটিতে ১৬টি দল অংশগ্রহণ করেছে।নক আউট পদ্ধতিতে ১২ ওভারে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন ও রানার্স আপ দলকে একটি আকর্ষণীয় মোবাইল ফোন দেওয়া হবে। এছাড়া ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা টুর্ণামেন্টের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।
উক্ত খেলাটির স্পোন্সার হিসেবে রয়েছে- জেবান ইলেকট্রনিক্স এবং ইয়াসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ (কুল্যাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ)। আরো রয়েছে মনির গার্মেন্টস এন্ড বস্ত্রালয়(কালীগঞ্জ ঝিনাইদহ)।


