print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১-১২-২০২০

সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ ঃ

আজ ময়মনসিংহের মুক্তাগাছায় অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত বিনামূল্য মাস্ক বিতরণ ও ফ্রি রক্তগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ৮ নং দাওগাও ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা।
প্রধান অতিথি মুক্তাগাছা ভুূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসূদ রানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য এস এম আবু সাঈদ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রাজ্জাক মিন্টু দাওগাও ইউনিয়ন সাবেক ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ শাহজাহান সরকার। মোঃ সাইফুজ্জামান দুদু,
বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক এস এম মনিরুজ্জামান আকাশ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আতাহার আলী মেম্বার, সাংবাদিক আনিছুর রহমান, সাংবাদিক এস এম সাদেকুল ইসলাম সহ এলাকার গণ্যমান মুরব্বী সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বিশেষ মহল সহ জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ করা হয়েছে এবং সামাজিক জনসচেতনতা ও মাদক নির্মূলে সামাজিক সংগঠনের ভূমিকা ও করণীয় বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়।