print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, সেপ্টেম্বর,২০২৩

মুরাদনগর প্রতিনিধিঃ

মুরাদনগরে পঞ্চায়ন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর ও চৌধুরীকান্দি পঞ্চায়ন শাহী ঈদগাহ্ মাঠে মেম্বার আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

মেম্বার আবু কাউসার ভূইয়ার উপস্থাপনায় ও ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ্ হারুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজি তুফরিজ এটন, নবীপুর ২নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম, সমাজ সেবক হাবিবুর রহমান, ইসলাম ভূইয়া, মো. সাদেকুর রহমান ভূইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা তঁাতী লীগের আহ্বায়ক সাংবাদিক আজিজুল হক, মুরাদনগর থানার ওসি আজিজুল বারি ইবনে জলিল, মুরাদনগর সদর ইউনিয়নের মেম্বার আল-আমিন বাশার, মেম্বার সগীর আহমেদ, সেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন, শ্রমীক লীগ নেতা শাহ আলম, কামরুল হাসান ভূইয়া, খোকন মেম্বার প্রমুখ।

আলোচনায় বক্তরা বলেন, রহিমপুর, চৌধুরীকান্দি, নিমাইকান্দি, নয়াকান্দি, রামধনিমুড়া এই পঁাচ গ্রামের সমন্বয়ে পঞ্চায়ন কমিটি গঠিত হয়েছে। আমাদের ঈদগাহ, কবরস্থান যৌথ। এখানে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে দুই ঈদে এ ঈদগাহে মিনিমাম দশ হাজার লোকের সমাগম হয়। কিন্তু ঈদগাহে লোক সংকোলন হয় না।
কবরস্থানের আশে পাশে জায়গা থাকা সত্ত্বেও ডোবার কারণে প্রয়োজনের তুলনায় জায়গা কম। এইসব সমস্যার কথা তুলে ধরলে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন পঁচিশ লক্ষ টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাও. আমির হোসেন।