
প্রকাশিত,০২,
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোলে
মানব সেবায় নিয়োজিত যশোর ব্লাড ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেনাপোলে বাইপাশ সড়কে বিশাল আয়োজনের মাধ্যমে দিনটি পালন করেছেন সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া,
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন,উপদেষ্টা ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান তাজিম,৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,উপদেষ্টা আশাদুজজামান আশা,বোর্ড মেম্বার সাগর হোসেন, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠান পরিচালক আব্দুর রহমান সুমন,সহ পরিচালক রায়হান খোকা,সাংবাদিক সোহাগ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমর সিয়াম সভাপতি যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন ও সঞ্চালনায় সোয়েবুর রহমান এবং সাংগঠনিক অপু মুন্না,স্টেজ পরিচালনা করেন ব্লাড ফাউন্ডেশন সাংস্কৃতিক সম্পাদক জুয়েল রানা।
প্রেরক,
সোহাগ হোসেন বেনাপোল
০২/০৯ /২৩


