print news || Dailydeshsomoy

টুংগীপাড়া প্রতিনিধি।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ( টুংগীপাড়া গোপালগঞ্জ)।

সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং মুক্তিযোদ্ধা ফটকে পাটগাতি বাসস্ট্যান্ডে শ্রদ্ধা জানানো হয়।

এরপরে সকাল ৭:৩০ মিনিট এর সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের জাতির জনক বঙ্গবন্ধু,মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাত বরণকারী সব সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন, বাংলা বিভাগ প্রধান রসময় হালদার, বাংলা বিভাগ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগ প্রধান ঠাকুর দাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রোজী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কাওছার আহমেদ, শামিম আহমেদ, ইংরেজি বিভাগ পার্থ বিশ্বাস অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ (টুংগীপাড়া গোপালগঞ্জ)এর রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা।