
প্রকাশিত,২৬, আগস্ট,২০২৩
মারুফ সরকার,স্টাফ রির্পোটার
মানবতাবিরোধী অপরাধের দায়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট করেও বহাল তবিয়াতেও আছেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: আলামিন শেখ । তার একটি পোস্ট আমাদের প্রতিনিধির কাছে রয়েছে । পোস্টের এত দিন পর তার বিরুদ্ধে কেনো ব্যবস্থ্যা গ্রহন করা হলো না এটা নিয়ে আওয়ামী লীগের ভিতর ক্ষোভের তৈরী হয়েছে ।
এ বিষয়ে শুক্রবার (২৫ আগস্ট) রাতে কথা হয় সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি এ্যাড: আব্দুল হাকিমের সাথে তিনি এই প্রতিবেদককে জানান, ঘটনাটি আমি শুনেছি আমি পরবর্তীতে আমাদের যে মিটিং রয়েছে সখোনে সিদ্ধান্ত গ্রহন করবো এবং তাকে আমরা শোকজ করবো ।
এ ব্যাপারে কথা হয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তাং বাবলু সাথে তিনি বলেন, আমি বিষয়টি জানি তাকে আমি কারন দর্শানের নোটিশ দিয়েছি ।
এদিকে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আল আমিন ঘটনার সত্যটা স্বীকার করে বলেন, আমি পোস্ট দিয়েছিলাম । একজন মানুষ মারা গেলে তার পার থাকে না ।যদিও যুদ্ধাপরাধী নেতাকে নিয়ে আমার পোস্ট করা ঠিক হয়নি তারপরও শুধুমাত্র জাতীয় নেতা হিসেবে আমি পোস্ট দিয়েছি আমার কারন দর্শানের নোটিশ দেয়া হয়েছে আমি তার জবাব দেবো ।
স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জের চারটি ইউনিটের আট নেতা একই অপরাধে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে বহিষ্কার করা হলেও আলামিনকে কনো বহিষ্কার করা হচ্ছেনা তা নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে ।


