print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫-১২-২০২০

স্টাফ রিপোর্টার নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকায় মুড়ানো আমাদের স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা গণ যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে এসেছেন আমাদের এই বিজয়। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশ-বিদেশের সবাইকে “বিজয় দিবসের” শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের আওয়ামিলীগ নেতা ইকবাল হোসেন ইমাদ।

ইকবাল হোসেন ইমাদ জানান, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন আমাদের এই সোনার বাংলাদেশ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা । মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক ভূখণ্ড। মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে সবাই কে জানাই মহান বিজয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।