print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, আগস্ট,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ আগষ্ট) আমির ভান্ডার হাসনাত মওলা হিফজুল কোরআন মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ওয়ার্ড যুবলীগ নেতা আনিসুল রহমানের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা মিনহাজুল রহমান বশরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আমান উল্লাহ আমিরী। প্রধান বক্তা ছিলেন পৌরসভা যুবলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক গোলাম কাদের। বক্তব্য রাখেন দক্ষিণ ছাত্রলীগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম হিমু, সহ সম্পাদক মোহাম্মদ রায়হান, যুবলীগ নেতা মুন্না, মনজুর আলম, ছাত্রলীগ নেতা আবছার উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ।

১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। শহীদ শেখ কামাল ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন। তিনি শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ খেলাধুলায় ব্যাপক উৎসাহ ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদের শান্তি কামনায় দোয়া করেন নেতৃবৃন্দরা।

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম

০৫/০৮/২৩ ইং।