print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুলাই,১৬, জুলাই

শুভ বসাক, ময়মনসিংহ ঃ

ময়মনসিংহে ‘ছুটে চলো স্বপ্ন পূরণের লক্ষ্যে’ এই স্লোগানে উদ্যোক্তাদের নিয়ে উৎসবমুখর পরিবেশে সেলফি, আড্ডা, নাচ-গান আনন্দ উল্লাসসহ দিনব্যাপী নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎযাপন করেছে উদ্যোক্তারা।

গতকাল দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে ১৪ হাজার সদস্যের পরিবার ই-কমার্স ময়মনসিংহ শপিং এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এহ্তেশামুল আলম।
প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-কমার্স ময়মনসিংহ শপিং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুন নাহার আনিকা।এছাড়াও অনুষ্ঠানে ই-কমার্স ময়মনসিংহ শপিং এর সভাপতি রকিব হাসানসহ অন্যান্য উদ্যোগক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ই-কমার্স ময়মনসিংহ শপিং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুন নাহার আনিকা বলেন, নারী উদ্যোক্তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের পরিবারের সদস্যরা এই আয়োজনে অনেক বেশি খুশি হয়েছে।এই আয়োজনে মাধ্যমে উদ্যোক্তাদের একে অপরের সাথে পরিচিত হয়ে নিজের প্রতিভা তুলে ধরার জন্য এ আয়োজন। ময়মনসিংহ ই-কমার্স শপিং গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের কর্মসংসস্থান সৃষ্টিতে সহায়তা করে আসছে।

তিনি আরও বলেন, গ্রুপের সহযোগিতায় বিভিন্ন উদ্যোক্তারা যেমন ঘর-সংসার সবমিলিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলছে, তেমনি সফল উদ্যোক্তাদের অনুসরণ করে গড়ে উঠছে অন্যান্য তরুণ উদ্যোক্তারা।