print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, জুলাই,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

অদ্য ১২ জুলাই ২০২৩ খ্রিঃ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুর এর মাসিক আলোচনা সভা পুলিশ লাইনস্, (পুনাক) অফিসে অনুষ্ঠিত হয়। পুনাক মাসিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব, কেয়া জামান মিমি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুর।

মাসিক আলোচনা সভায় পুনাকের কার্যক্রম কিভাবে বেগবান করা যায় এ বিষয় নিয়ে পুনাক সদস্যদের সাথে পুনাক সভানেত্রী আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,ফারজানা খান, পুলিশ সুপার,পিবিআই,দিনাজপুর মহোদয়ের সহধর্মিনী।

আরো উপস্থিত ছিলেন জনাব, নূরে শাকিলা রহমান, সহ-সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুনাক,দিনাজপুর এর সকল সদস্যগণ।