print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, জুলাই,২০২৩

মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইলে রুপালি ব্যাংক লিমিটেডের প্রবাসী রেমিট্যান্স উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৫ জুলাই) বিকেলে বাসাইল রুপালি ব্যাংক লিমিটেড বাসাইল শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাসাইল রুপালি ব্যাংক লিমিটেড বাসাইল শাখার ব্যবস্থাপক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।

এসময় উপস্থিত ছিলেন রুপালি ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।

মাসুদ রানা
টাঙ্গাইল
০৫.০৭.২০২৩